বৃহস্পতিবার, 12-04-2012 (পরীক্ষামূলক)

আবারো দলীয় বিবেচনায় ব্যাংক

এমএম মুসা • শুধু দলীয় রাজনৈতিক বিবেচনায় আরো ৬টি বাণিজ্যিক ব্যাংকের অনুমতি দেওয়া হয়েছে। ৫টি ব্যাংক পেয়েছে আওয়ামী লীগ দলীয় নেতারা এবং একটি পেয়েছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির এইচএম এরশাদ। রোববার এই অনুমোদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। গত বছর সেপ্টেম্বরে নতুন ব্যাংকের দরখাস্ত আহবানের পর থেকেই রাজনৈতিক চাপে অনুমোদন দেওয়া হচ্ছে গণমাধ্যমে এমন খবর প্রচারিত [...]

দুই ভারত দুই বাংলাদেশ (বাংলাদেশে ভারত-শেষ)

আনু মুহাম্মদ • গত এগারোটি পর্বে বাংলাদেশে ভারতের অবস্থান ও ক্রমবর্ধমান প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে আমি ভারত রাষ্ট্রের রূপ ও জনগণের অবস্থার বিভিন্ন দিক সামনে আনার চেষ্টা করেছি। আর সেই সঙ্গে বাংলাদেশে ভারত সম্পর্কে মোহ, ভক্তি ও ঘৃণার দৃষ্টিভঙ্গী অতিক্রম করে এদেশে তাদের বৃহৎ পুঁজির সম্প্রসারণের বস্ত্তগত দিক, এবং এদেশের শাসকশ্রেণীর অবনত অবস্থানের ভাবগত দিক [...]

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও রেকর্ড

বুধবার প্রতিবেদন • খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি অতীতের রেকর্ড ভেঙ্গেছে। বর্তমানে এই খাতের মূল্যস্ফীতি ১৩ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১ শতাংশ, ফেব্রুয়ারিতে যা ১০ দশমিক ৪৩ শতাংশ ছিল। মার্চে খাদ্যমূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৮ শতাংশ। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মার্চে ১৩ [...]

অপ্রতিরোধ্য র‌্যাব এবং পুরনো সেই গল্প

মঈনুল হক • বন্দুকযুদ্ধ, এনকাউন্টার বা ক্রসফায়ারের নামে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যকান্ড চলছেই। প্রতিটি হত্যকান্ডের ক্ষেত্রে এই বাহিনীর পক্ষ থেকে দেওয়া বক্তব্যেই বলা হচ্ছে, নিহত ব্যক্তি বা ব্যক্তিবর্গ কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী। সে সন্ত্রাসী হোক বা না হোক, হত্যার পর র‌্যাব প্রচারিত গল্পে তাকে যেভাবে চিত্রিত করা হচ্ছে রাষ্ট্রের কাছে সেটিই হয়ে যাচ্ছে হতভাগ্য নিহতের পরিচয়। [...]

নিরাপদ পানির অভাবে বাড়ছে ডায়রিয়াসহ পেটের রোগ

দেবু মল্লিক • গরম আর দূষিত পানির কারণে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় এবার বেশি। নিম্ন আয়ের মানুষ আর শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। চলতি মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণ কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) প্রায় প্রতি দেড় মিনিটে গড়ে একজন করে রোগি ভর্তি হয়েছে। স্থান সংকটের কারণে এরই মধ্যে [...]

তেলের ইতিহাসে একটি নাম : মোসাদ্দেক (তেল-গ্যাস লুণ্ঠন দেশে দেশে-৩৯)

ফারুক চৌধুরী • তেলের ইতিহাসে সাতটি প্রধান কোম্পানি রয়েছে অনেক ঘটনার নেপথ্যে। কলকাঠি নেড়েছে, নাট-বল্টু ঘুরিয়েছে। সাত বোন বা সপ্ত ভগিনীর নামে অভিহিত এই সাত কোম্পানির হাতে ছিল তেলের প্রায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। পরে, এদের মধ্যে কয়েকটি একীভূত হয়, দাঁড়ায় চারটি কোম্পানি। এ চারটি কোম্পানি হলো : শেল, এক্সনমবিল, শেভরন ও বিপি। এসব কোম্পানির সঙ্গে তেল [...]

আহমদ শরীফ • অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে পার্থক্য এই যে, অন্য প্রাণী প্রকৃতির অনুগত জীবন ধারণ করে আর মানুষ নিজের জীবন রচনা করে। প্রকৃতিকে জয় করে, বশীভূত করে প্রকৃতির প্রভু হয়ে সে কৃত্রিম জীবনযাপন করে- এ-ই তার সংস্কৃতি ও সভ্যতা। অতএব, এইভাবে জীবন রচনা করার নৈপুণ্যই সংস্কৃতি। স্বল্প কথায় সুন্দর ও সামগ্রিক জীবনচেতনাই সংস্কৃতি। [...]

সিরাজুল ইসলাম চৌধুরী • আশ্রয়ের স্থান এবং আত্মপরিচয়ের প্রশ্ন – দুটোই খুব জরুরি। একটি আবার অপরটির সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত, প্রকৃত বন্ধুর মতো। আশ্রয়ের প্রয়োজনটাই প্রথমে আসে। মাথা গোঁজার ঠাঁই, দাঁড়ানোর জায়গা, বসবাসের স্থল – এসব থাকলে তবেই এবং সঙ্গে সঙ্গেই আবির্ভাব ঘটে আত্মপরিচয়ের প্রশ্নের। তখন বলা যায়, এই যে আমি, এই আমার সংজ্ঞা, দেখ [...]

ভেংকিটেশ রামকৃষ্ণ • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতৃত্বাধীন সংঘ পরিবার যৌথ কিংবা আলাদা আলাদাভাবে তাদের অভিন্ন মতাদর্শগত এবং সংগঠনিক লক্ষ্যসমূহ অর্জনে সক্ষম। এজন্য তারা বিভিন্ন ধরনের কৌশল ও ফন্দিফিকিরের আশ্রয় নিয়ে থাকে। হিন্দুত্ববাদী এইসব সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে একেক সময় একেক ধরনের কথাবার্তা বলা। মাঝে মাঝে তারা একই ইস্যুতে বিপরীতধর্মী কথাবার্তাও বলে থাকে। কখনো [...]

নোবেল বিজয়ী জার্মান কবি ও লেখক গুন্টার গ্রাস বলেছেন, বিশ্ব শান্তির জন্যে ইসরাইল একটি হুমকি। ‘যে কথা বলতে হবে’ শিরোনামে সম্প্রতি প্রকাশিত তার এক কবিতায় গ্রাস অভিযোগ করে বলেন, ইসরাইল ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা অাঁটছে এবং সে বিশ্ব নিরাপত্তার জন্যে এখন এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরাইলকে জার্মানির পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতাসম্পন্ন সাবমেরিন সরবরাহের [...]

বারবারা এরেনরিচ • আজ থেকে ঠিক ৫০ বছর আগে গরিবরা না হলেও অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের সচ্ছল মানুষ জানতে পেরেছিল যে, তাদের মধ্যেও দরিদ্র মানুষ রয়েছে। এই আবিষ্কারের জন্য মাইকেল হ্যারিংটনকে ধন্যবাদ দিতেই হয়। কারণ তার লেখা দ্য আদার আমেরিকা বা অন্য আমেরিকা বইটি প্রকাশিত হওয়ার পরই শ্রেণীহীন সামাজিক অবস্থা ও সম্পদের সুখসাগরে ভাসতে থাকা একটি [...]

ড. আকবর আলি খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। সম্প্রতি রাজনৈতিক বিবেচনায় নতুন করে তিনটি এনআরবিসহ ৯টি ব্যাংকের অনুমোদনের বিভিন্ন দিক এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছেন সাপ্তাহিক বুধবারের সঙ্গে • বুধবার : দেশে ৪৭টি তফশিলি ব্যাংক থাকার পরও সরকার আরো ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দিয়েছে। বিদ্যমান ব্যাংক ব্যবস্থায় এই ব্যাংকগুলোর প্রয়োজনীয়তা কতটা ছিল বলে [...]

ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বর্তমানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নতুন ব্যাংকের অনুমোদনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সাপ্তাহিক বুধবারের সঙ্গে • বুধবার : দেশে ৪৭টি তফশিলি ব্যাংক থাকার পরও সরকার আরো ৬টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অনুমতি দিয়েছে। বিদ্যমান ব্যাংক ব্যবস্থায় এই ব্যাংকগুলোর প্রয়োজনীয়তা কতটা ছিল বলে আপনার ধারণা? ড. সালেহউদ্দিন [...]

ফরহাদ মজহার • বাংলা নববর্ষ পালন করার পক্ষে যে যুক্তি সাধারণত দেওয়া হয় সেটা হয় সাহেবদের অথবা মুঘল আমলের জমিদার-মহাজনদের যুক্তি। সাহেবরা ‘নিউ ইয়ার’ পালন করেন। ইংরেজি নববর্ষে তারা সকালে পরস্পরকে বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার’। এর একটা স্মার্ট ধ্বনিগত ঝমক আছে। চৌকস। অতএব আমাদের চামড়া বাদামি হওয়া সত্ত্বেও আমাদেরও ‘হ্যাপি নিউ ইয়ার’ বলবার একটা ব্যবস্থা [...]

 

 

 

� budhbar.com, 2009-2010. All Rights Reserved. Designed by Mahmud Hossain Khan.