অকার্যকর, সংঘাতময় উপজেলা পরিষদ
বুধবার প্রতিবেদন ● ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় ঘোষণা দিয়েছিলেন, এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের কাজের পরিধি ঠিক করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকার কারো কজের পরিধি ঠিক করে দিতে পারেনি। ফলে স্থানীয় সরকারের এখন ত্রিশঙ্কু অবস্থা। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও [...]
ভারতীয় পরিচালনায় বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র
এম এম মুসা ● খুলনায় ও চট্টগ্রামে এক হাজার ৩২০ মেগাওয়াট করে সর্বমোট দুই হাজার ৬৪০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভারতের নয়া দিল্লিতে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এক সমঝোতা স্মারক সই হয় ৩০ আগস্ট। এর মধ্যে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র [...]
আবহাওয়ার খেয়ালীপনা : ডুবছে নগর, পুড়ছে জনপদ
মাহফুজ উল্লাহ ● বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান, বানের জলে ভাসল পুকুর, ভাসল গোলার ধান। রবীন্দ্রনাথ বৃষ্টি আর বন্যা দেখে এমনটাই ভাবতে পেরেছিলেন। কিন্তু গত কয়েক দশকের বানের অবস্থা দেখলে রবীন্দ্রনাথ কী ভাবতেন আর কী লিখতেন সেটা কল্পনা করা যায় না। কারণ এ সময়টিতে প্রকৃতি তার রুদ্রমূর্তি নিয়ে যেভাবে বিভিন্ন দেশে আঘাত হেনেছে [...]
পেটেন্ট আইন নেই : বায়োপাইরেসির শিকার বাংলাদেশ
শাহাদত হোসেন বাচ্চু, খুলনা থেকে ● বয়স ৮০ পেরিয়ে গেলেও প্রাণ-প্রাচুর্যের কোনো অভাব নেই বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামের খায়ের শেখের। আপাদমস্তক চাষি, দড়ি পাকানো শরীর, গায়ে কাদা-মাটির সোঁদাগন্ধ-এ নিয়ে একধরনের গর্বও আছে তার। খায়ের শেখের একহারা সুঠাম শরীরে ভাঙন ধরলেও কড়া পড়া হাতে এখনো লাঙল ধরেন তিনি। গর্বোদ্ধত ভঙ্গিতে জানালেন, গোটা রামপালে একমাত্র চাষি [...]
রাজ সাহা, যশোর থেকে ● বর্ষাকালে বর্ষা নেই সারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। আবহাওয়ার এ খামখেয়ালীপনায় চাষিদের মাথায় হাত পড়েছে। ব্যাহত হচ্ছে আমন চাষ। কেন এমন হচ্ছে সে ব্যাপারে নেই কোনো গবেষণা। আবহাওয়ার এ বৈরীপনা মোকাবিলায় কৃষি অধিদফতর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চাষি আশঙ্কা করছে এবার আমনের ফলনবিপর্যয় ঘটবে। দুই বছর ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষিরা আবহাওয়ার এ [...]
আফুয়া হার্শ ● খাদ্যশস্যের ঘাটতি খাদ্য সংকটের একমাত্র কারণ নয়। বরং খাদ্যমূল্য বৃদ্ধি ও সংকটের মূল নিয়ামক ফটকাবাজারি তাপপ্রবাহ, দাবানল এবং খরায় আক্রান্ত রাশিয়া ও মধ্যএশিয়া। সাম্প্রতিককালে এটা এক অভাবিত ব্যাপার। বিশেষ করে গম উৎপাদনের প্রধান এ অঞ্চলটিতে আবহাওয়ার খেয়ালিপনা এবং রাশিয়ার গম রফতানি বন্ধ করার ঘোষণা বিশ্ব খাদ্য সংকটে নতুন মাত্রা যোগ করবে। কিন্তু [...]
এম এম মুসা ● সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফর, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রীর দেনদরবার দেশের জনশক্তি রফতানি বৃদ্ধিতে কোনো কাজেই আসেনি বরং কমেছে। জনশক্তি রফতানি হ্রাস এবং বিদেশফেরত শ্রমিকের সংখ্যা বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাতে ধস নেমেছে। বিগত বছরের তুলনায় চলতি [...]
নূরুল কবীর ● বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীসংক্রান্ত মামলায় উচ্চ আদালতের সাম্প্রতিক রায় নিয়ে সমাজে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনা অব্যাহত রয়েছে। থাকারই কথা। কেননা, এই রায় দুটি আমাদের নিকট অতীতের রাজনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর কতিপয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাজির করেছে – যা রাজনীতির বর্তমানকে ইতোমধ্যেই প্রভাবিত করা শুরু করেছে। আমাদের ধারণা, ভবিষ্যৎকেও [...]
সিউমাস মিলনে ● প্রায় দুই শতাব্দীর সংগ্রামের পর লাতিন আমেরিকা নামমাত্র স্বাধীনতা অর্জন করে। ওয়াশিংটন এটাকে ঘোষণা করে পেছনদিকের উঠান হিসেবে। নয়া উদারবাদী ও মুক্ত অর্থনীতির পরীক্ষাগারের প্রথম মহাদেশ হিসাবে গণ্য করা হয়। দারিদ্র্য আর অর্থনৈতিক ধসে জেরবার হয়ে যায় পুরো এলাকা। ওই লাতিন আমেরিকা এখন নিজের পায়ের ওপর দাঁড়াচ্ছে। এক দশকে প্রগতিশীল পরিবর্তনের ধারা [...]
মেহেদী হাসান ● ২৬ আগস্ট ২০১০ তারিখে ফুলবাড়ীতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এলাকার দোকানপাট, পরিবহন আধাবেলার জন্য বন্ধ ছিল। কালো পতাকা ছিল অর্ধনমিত। উদ্দেশ্য ছিল ফুলবাড়ী আনেদালনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদন। এ ছাড়া, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জেলা শহীদ মিনারে ফুলবাড়ীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সেই সব মানুষ যারা [...]
আকবর আলি খান সাবেক উচ্চপদস্থ আমলা এবং ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। তিনি কয়েকটি গ্রন্থের লেখক। সাপ্তাহিক বুধবারের প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জনপ্রশাসন, সরকারি দলের আচরণ, সংবিধান সংশোধন কমিটিকে বিএনপির প্রত্যাখ্যান, অর্থনৈতিক অবস্থার গতিপ্রকৃতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেন। বুধবার : নির্বাচিত সরকারের দেড় বছর পূর্ণ হয়েছে। এ সময় সরকার [...]
আর্জেন্টিনার লেখক, চিত্রনাট্যকার ও নাট্যকার ম্যানুয়েল পুইগ পরিণত বয়সের খুব কম সময়ই আর্জেন্টিনায় কাটিয়েছেন, কিন্তু একমাত্র ‘কাঙ্ক্ষিত প্রেমের রক্ত’ ছাড়া আর সব লেখাই আর্জেন্টিনা সম্পর্কিত অথবা নির্বাসিত আর্জেন্টিনীয়দের সম্পর্কে। রিও ডি জেনিরোতে যখন আমরা পুইগের সঙ্গে দেখা করলাম তখন আমি চমকিত হয়ে লক্ষ্য করলাম, তার আর্জেন্টিনীয় মনোভাব, সৌজন্য এবং আর্জেন্টিনীয় সংস্কৃতি তাকে উচ্ছ্বসিত ব্রাজিলীয়দের থেকে [...]
